ঢাকাSunday , 24 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনিয়োগ বাড়ায় জিডিপি বেড়েছে

Link Copied!

kamalনিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জিডিপি প্রবৃদ্ধি অর্জনের হিসাব পাওয়া যাবে বছর শেষে। সরকার বলছে চলতি বছর প্রবৃদ্ধির হার হবে ৭ শতাংশ। সরকারের এক বক্তব্য নিয়ে দ্বিমত আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ অনেক দাতা দেশ ও সংস্থার। তবে এবছর বিনিয়োগ কিছুটা বাড়ায় জিডিপিও বৃদ্ধি পেয়েছে।’
কারা কী বলছে সেটা বিষয় নয়- জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার সরকারের উপর বিশ্বাস রাখুন।’
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের ‘অর্থনৈতিক অগ্রযাত্রা পর্যালোচনা করতে তাত্ত্বিক, গবেষক, নীতি নির্ধারকদের পাশাপাশি নাগরিক সমাজের মতামত জানতে দু’দিনের এক সম্মেলন শুরু হয়েছে। ‘দ্যা বাংলাদেশ জার্নি’ শীর্ষক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পমন্ত্রী এসব কথা বলেন।
অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অনেকের সন্দেহ আমরা এবার ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না। যাদের সন্দেহ রয়েছে তাদের বলছি, আমাদের ওয়েবসাইটে যান সেখানে বিস্তারিত দেয়া আছে।’
মুস্তফা কামাল বলেন, ‘এবার আগের অর্থবছরের তুলনায় বিনিয়োগ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়ে জিডিপি আনুপাতিক হারে প্রায় ২২ শতাংশের কাছাকাছি হয়েছে। আমাদের চেয়েও কম বিনিয়োগ নিয়ে মালয়েশিয়া ও ভিয়েতনাম আমাদের চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে।’
বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত নিয়ে তিনি বলেন, ‘আগামীতে চীন ও ভারত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় সর্ববৃহৎ অর্থনীতির দেশ হবে। আমরা দেশ দুটির প্রতিবেশি। তাই প্রতিবেশি দেশ দুটির সঙ্গে আমাদের অর্থনীতিকেও এগিয়ে নেয়ার বিশাল সুযোগ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন আমাদের উন্নয়ন স্তরে কিছুটা বৈষম্য হচ্ছে। সরকার তা নিরসনের চেষ্টা করছে। যাদের আয় রোজগার বেশি তাদের ওপর বেশি হারে করারোপ করছে। ভবিষ্যতে নিত্যপণ্যের ওপর শুল্কহার কমিয়ে আনার পরিকল্পনা সরকারের আছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধামন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- ইলাহী চৌধুরী বলেন, ‘সনাতনী চিন্তাধারা থাকলে একটা জাতির পরিবর্তন আসে না। এ জন্য দরকার সৃষ্টিশীল উন্নয়ন কৌশল। কোনও সৃজনশীল আইডিয়া টাকার অভাবে পড়ে থাকে না।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন নতুন উন্নয়ন কৌশল হাতে নিয়েছি। গত পাঁচ বছরের মধ্যে আমরা শুধুমাত্র বেসরকারি খাত থেকেই প্রায় ৮ থেকে ৯ বিলিয়ন ডলারের যোগান পেয়েছি।’
তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমাদের পরিকল্পিত উন্নয়নের প্রধান লক্ষ্য হওয়া উচিত শিক্ষাব্যবস্থার উন্নয়ন। বর্তমানে আমাদের প্রাথমিক শিক্ষার মান কিছুটা উন্নয়ন হলেও মাধ্যমিক শিক্ষার মান বাড়েনি। এ মুহূর্তে আমাদের কারিগরিকে অগ্রাধিকার শিক্ষা হিসেবে বাচাই করতে হবে। অথচ এখনো দেশে কারিগরি শিক্ষাকে গরিবের শিক্ষা হিসেবে সমাজে দেখা হয়।’