ঢাকাSaturday , 23 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বাসনের চাল পাচ্ছেনা জেলেরা

Link Copied!

boatভোলা প্রতিনিধি : মাস পেরিয়ে গেলেও মনপুরা উপকূলের জেলেদের ভাগ্যে মিলছেনা সরকারি বরাদ্দের জেলে পুনর্বাসনের চাল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গাফিলতির কারণে এখনও বরাদ্দকৃত চাল পায়নি বলে অভিযোগ করেছেন জেলেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার মৎস্য সম্পদ রক্ষার্থে জাটকা আহরণ থেকে বিরত থাকার জন্য মার্চ থেকে জুন পর্যন্ত ৪ মাস প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেবে। কিন্তু মার্চ মাসের চাল সরকার বরাদ্দ দিলেও তা এখনো হাতে পায়নি জেলেরা।
জেলে সমিতির সভাপতি আবদুর রব মাঝি জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় জেলেরা মাছ ধরতে না পেরে দুঃখ কষ্টে জীবিকা নির্বাহ করছে। তবু পুনর্বাসনের চাল পাচ্ছেনা জেলেরা। বরাদ্দকৃত চাল দ্রুত দিলে জেলেদের উপকার হতো।
২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ও ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল বলেন, গাফিলতি নয়, মৎস্য অফিসের সমন্বয়ের জন্য চাল বিতরণে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত চাল দেয়া হবে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার চারটি ইউনিয়নে ১১০৯৬ জন জেলে নিবন্ধন রয়েছে। তবে পুনর্বাসনের চাল পাচ্ছেন ৪৫৯৪ জন জেলে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান রেজা জানান, চাল বরাদ্দ হওয়ার পর থেকে চেয়ারম্যানদের বলা হলেও তারা চাল দিচ্ছেননা। তবে দ্রুত চাল দেয়া হবে বলেও জানান তিনি।