ঢাকাFriday , 22 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০৫ ইউপিতে ভোট শনিবার, প্রস্তুতি সম্পন্ন

Link Copied!

electionনিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার ১৬টি ইউনিয়ন পরিষদসহ এ বিভাগে তৃতীয় দফায় ১০৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। শুক্রবার সকাল থেকে নির্বাচন অফিস থেকে ভোটকেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে। ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস।
রাজশাহী বিভাগে ১০৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ২১ লাখ ৪৬ হাজার ৯২৮ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটার ১০ লাখ ৭৫ হাজার ১৫২ জন। পুরুষ ভোটার ১০ লাখ ৬৮ হাজার ১৭৬ জন।
শনিবার রাজশাহী জেলার মোট ১৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ১২২ জন। নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৭৪০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৮২ জন। জেলায় মোট ১৪৪টি সাধারণ ওয়ার্ড এবং ৪৮টি সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ করা হবে ৪৮টি ভোটকেন্দ্রে।
বগুড়াতে ২১টি ইউনিয়ন পরিষদে ১৮৯টি সাধারণ আসনে এবং ৬৩টি নারী সদস্য পদে ভোট নেয়া হবে ১৯৩টি কেন্দ্রে। ভোট দেবে মোট ৪ লাখ ৩২ হাজার ৬৯৯ জন ভোটার। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ১৮ হাজার ৫৭৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১২৪ জন।
সিরাজগঞ্জে ২৩টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার ৪ লাখ ৯৮ হাজার ৮৬২ জন। এরমধ্যে নারী ২ লাখ ৪৬ হাজার ৭৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৭৭ জন। এই জেলায় ২০৭টি সাধারণ এবং ৬৯ নারী সদস্য আসনে ভোটগ্রহণ করা হবে ২৬৬টি কেন্দ্রে।
নওগাঁতে মোট ইউনিয়ন পরিষদ আটটি। মোট ভোটার এক লাখ ৮৪ হাজার ৮৮ জন। নারী ভোটার ৯২ হাজার ১৮৮ জন। পুরুষ ৮৮ হাজার ৩০০ জন। ৭২টি সাধারণ এবং ২৪টি নারী সংরক্ষিত সদস্য পদে ভোট হবে ৯০টি কেন্দ্রে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৭ ইউনিয়ন পরিষদে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৭৮৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৮ হাজার ৬০০ জন। পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ১৮৫ জন। এ জেলায় সাধারণ আসন ১৫৩ এবং সংরক্ষিত নারী আসন ৫১টি। মোট কেন্দ্র ১৭২টি।
পাবনাতে ভোটগ্রহণ করা হবে পাঁচটি ইউনিয়ন পরিষদে। মোট ভোটার ৯৪ হাজার ৯৭৮ জন। নারী ভোটার ৪৭ হাজার ৭০৮ জন। ৪৭ হাজার ২৭০ জন পুরুষ ভোটার। জেলার মোট সাধারণ সদস্য পদ ৪৫ এবং ১৫টি সংরক্ষিত নারী পদে ভোট নেয়া হবে ৪৮টি কেন্দ্রে। নাটোরে সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন এক লাখ ৭২ হাজার ৫৭৪ জন। নারী ভোটার ৮৬ হাজার ৩৯৫ জন। পুরুষ ভোটার ৮৬ হাজার ১৭৯ জন। ৬৩টি সাধারণ এবং ২১টি সংরক্ষিত নারী সদস্য পদে ভোট নেয়া হবে ৮৬টি কেন্দ্রে।
জয়পুরহাট জেলায় নির্বাচন হবে আট ইউনিয়ন পরিষদে। মোট ভোটার এক লাখ ৫৬ হাজার ৮২০ জন। নারী ভোটার ৭৯ হাজার ১৬১ জন। পুরুষ ভোটার ৭৭ হাজার ৬৫৯ জন। ৭২টি সাধারণ এবং ২৪টি নারী সদস্য পদে ভোট নেয়া হবে ৭২টি কেন্দ্রে।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস জানিয়েছে, ইতোমধ্যেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।