ঢাকাThursday , 21 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজার্ভ চুরি বিতর্কে রিজাল ব্যাংকের ট্রেজারের পদত্যাগ

Link Copied!

RCBCনিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির টাকার ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইন ব্যাংকে পাঠানো এবং পরবর্তীতে তুলে ভাগ-বাটোরোয়ায় জড়িতদের সনাক্তে দেশটির সিনেট কমিটির শুনানির মুখে পদত্যাগ করলেন রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের ট্রেজারার রাউল ভিক্টর তান।
বৃহস্পতিবার ফিলিপাইন স্টক এক্সচেজ্ঞের কাছে আরসিবি ব্যাংকের এক চিঠিতে এ পদত্যাগের কথা জানানো হয়।
রাউল তান ট্রেজারের পাশাপাশি ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগপত্র কার্যকরের সময় উল্লেখ করা হয়েছে ২০ এপ্রিল।
ট্রেজারার পদ থেকে রাউল ভিক্টর তানের পদত্যাগের পর পরই  কর্তৃপক্ষ ওই পদে ভারপ্রাপ্ত  হিসেবে ব্যাংকের নিয়োগ দিয়েছে ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্লোস সিজার মাকাডোকে ।
রাউল তান গত সাত বছর ধরে রিজাল ব্যাংকের টেজারি এবং রিটেইল শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির ৮১ মিলিয়ন মার্কিন ডলার আরসিবিসির মাকাতি সিটির জুপিটার শাখায় ক্যাসিনো জাংকেট কিম অংয়ের অ্যাকাউন্টে জমা হওয়া এবং পরে তা ভাগবাটোরোয়ায় ব্যাংকটির কয়েক কর্মকর্তার  জড়িত থাকার অভিযোগ উঠার পর কর্মকর্তা-কর্মচারিদের কাউকে কাউকে অপসারণ, সাময়িক বরখাস্ত, সতর্ক করে দেয়া হয়।
রিজার্ভ চুরি নিয়ে সিনেট কমিটির শুনানিতে রিজাল ব্যাংকের প্রতিনিধি হিসেবে বক্তব্যও রাখেন রাউল ভিক্টর তান। ওই বক্তব্যের পর পরই রিজাল ব্যাংকে আসা বিপুল অংকের টাকার উৎস নির্ধারণে ভুল করার অভিযোগে সতর্ক করে রাউকে চিঠি দেয় কর্তৃপক্ষ। পরে অভ্যন্তরীণ নিরিক্ষায় দেখা যায়, রিজার্ভ চুরির প্রধান কারিগর হিসেবে অভিযুক্ত জুপিটার শাখা সাবেক ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতোর সঙ্গে রাউলের কোন যোগসাজস ছিল না।
পদত্যাগের পর ব্যাংক পরিচালনা পর্ষদের দেয়া ছাড়পত্রে রাউল ভিক্টর তানের দায়িত্ব পালনের উচ্ছসিত প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বিতর্কে রাউল তানের সম্পৃক্ততা নেই বলেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ৮১ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাওয়া হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখায়।
বাকি ২০ মিলিয়ন নিয়ে যাওয়া হয় শ্রীলংকার স্বেচ্ছাসেবী সংস্থা শাকিলা ফাউন্ডেশনের নামে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় টাকার পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।