নিউজ ডেস্ক : বিকাশ এর গ্রাহকরা এখন থেকে এয়ার এশিয়ার টিকেট বিকাশ একাউন্টের মাধ্যমে কিনতে পারবেন। এ বিষয়ে বিকাশ ও এয়ার এশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং বাংলাদেশে এয়ার এশিয়ার জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোরশেদুল আলম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির মাধ্যমে বিকাশ গ্রাহকরা এয়ার এশিয়ার টিকিট ক্রয়ে বিকাশে পেমেন্ট করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

