ঢাকাTuesday , 19 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শফিক রেহমানের বাসা থেকে ‘নথি’ জব্দ করেছে ডিবি

Link Copied!

sofik-rehmanনিজস্ব প্রতিবেদক : জাসাস নেতা ও তার ছেলের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান এবং তাকে জিজ্ঞাসাবাদে আরো নানান তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘২০১২ সালে জাসাস নেতা ও তার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক। তিনি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানান তথ্যও বিভিন্ন সময় সংগ্রহ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়ার পর তার বাসা থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।’
এ মামলায় তারেক রহমানের সংশ্লিষ্ঠতায় আছে কি না, ‘শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। এরপর মাহমুদুর রহামানকেও রিমান্ডে নেয়া হবে। তারপরই বলা যাবে তারেক রহমানের সংশ্লিষ্ঠতা আছে কিনা।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমান।