ঢাকাMonday , 18 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরমাণু কৃষি গবেষণা আইনের খসড়া অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৮ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
সচিব বলেন, এ আইনটি ১৯৮৪ সালে অর্ডিন্যান্স আকারে জারি করা হয়। এরপর ১৯৯৬ সালে এটিকে সংশোধন করা হয়। বর্তমানে এ আইনটি বাংলায় অনুবাদ করে ও কিছু সংযোজন-বিয়োজন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিসভা তা অনুমোদনও দিয়েছে।
তিনি জানান, এ আইনের আওতায় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিচালনার জন্য ১৪ সদস্যবিশিষ্ট একটি বোর্ড গঠন করা হবে, যার চেয়ারম্যান হবেন মহাপরিচালক। এর সদরদপ্তর হবে ময়মনসিংহে।
এ আইনের লক্ষ্য সম্পর্কে সচিব বলেন, ‘পারমাণবিক কলাকৌশল কাজে লাগিয়ে নতুন নতুন শস্য উদ্ভাবন করাই এ আইনের লক্ষ্য। এতে কৃষি উৎপাদন বাড়বে।’