আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার বেলিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও ট্রেন স্টেশনের হামলায় ৩১ জন নিহত হওয়ার পর পুলিশ ব্যাপক তল্লাশি ও অভিযান অব্যাহত রেখেছে। এই হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।
এদেরকে ব্রাসেলসের শেরবিক এলাকার বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। এদিকে একটি ভিন্ন ঘটনায় প্যারিসে এক ব্যক্তিকে হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক করা হয়েছে।
ব্রাসেলস হামলার সাথে গত নভেম্বরের প্যরিস হামলার যোগসূত্র রয়েছে। আইএস যেহেতু হামলার দায় স্বীকার করে নিয়েছে, কাজেই এটা হতে পারে যে প্যারিস হামলার মূল সন্দেহভাজন আব্দেসলামকে গত সপ্তাহে বেলজিয়ামে আটক করায় প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে তারা।

