ঢাকাFriday , 25 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম শরণার্থীর পা ধুয়ে দিলেন পোপ ফ্রান্সিস

Link Copied!

pop-francecআন্তর্জাতিক ডেস্ক : পোপ ফ্রান্সিস একটি শরণার্থী কেন্দ্র দেখতে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল কেন্দ্রটি নিজে পরিষ্কার করবেন। সেখানে তিনি মুসলিম, অর্থোডক্স, হিন্দু, এবং ক্যাথোলিক শরণার্থীদের পা ধুয়ে দেন এবং চুমু খান।
প্যারিস এবং ব্রাসেলস হামলার পর যখন শরণার্থী ও মুসলিম বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে, ঠিক এই সময়ে তিনি এটা করে বিপদাপন্ন শরণার্থীদের স্বাগত জানানোর দৃষ্টান্ত স্থাপন করলেন। পোপ ফ্রান্সিস বরাবরই দরিদ্র এবং অসহায়দের প্রতি সমবেদনা ও সম্মান দেখিয়ে এসেছেন এবং নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
রোমের ক্যাসেলনুভো ডি পোর্টে পোপ ফ্রান্সিস ইস্টারের ঐতিহ্যবাহী পা ধোওয়া উৎসব উদযাপন করেছেন অত্যন্ত জাঁকজমকভাবে। যীশু খ্রিস্ট এই পবিত্র বৃহস্পতিবারেই পা ধোওয়া আচার সম্পন্ন করেছিলেন তার ক্রুশ বিদ্ধ হওয়ার আগে। এটা দ্বারা সেবা প্রদান করার সদিচ্ছাকে বোঝানো হয়।