ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে হজ নিবন্ধন শুরু ২৩ মার্চ

Link Copied!

Hajjনিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালের হজ যাত্রীদের জন্য ই- হজ সিস্টেমের আওতায় প্রাক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবলায়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি  এ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেছেন, অনলাইনে হজ যাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রম সরকারি ও বেসকারি পর্যায়ে আগামী ২৩ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে।
ধর্মমন্ত্রী বলেন, ‘কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। সরকারিভাবে হজ যাত্রীদের নিবন্ধন খরচ হবে ৩০ হাজার টাকা। অন্যদিকে বেসরকারি খরচ হবে ৩০ হাজার ৭ শত টাকা।
এ বছর বাংলাদেশ থেকে হজে যাবে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। এর মধ্যে সরকারিভাবে যাবে ১০ হাজার আর বাকিগুলো যাবে বেসরকারিভাবে। এর বাইরে আরও ৫ হাজার হজযাত্রী নেয়ার জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হয়েছে। হজ এজেন্সিগুলো এ বছর ১৫০ জন করে হজ যাত্রী প্রেরণ করতে পারবে বলে জানান মন্ত্রী।