ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে আইএসের হামলায় ১৩ পুলিশ নিহত

Link Copied!

ISsআন্তর্জাতিক ডেস্ক : মিশরের অশান্ত সিনাই উপদ্বীপে এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ পুলিশ নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার সিনাইয়ের এক চেকপয়েন্টে মর্টার হামলায় ওই ১৩ পুলিশ প্রাণ হারিয়েছে। তবে আইএস বলছে, তারা সেখানে একটি গাড়িবোমা হামলা চালিয়েছিল।
২০১৩ সালে মিশরের সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যূত করার পর থেকে সিনাই অঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে আসছে জিহাদিরা। ওইসব হামলায় নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য প্রাণ হারিয়েছে।
শনিবারের হামলা সম্পর্কে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিনাইয়ের উত্তরাঞ্চলীয় সাফা চেকপয়েন্টে ওই হামলা চালানো হয়েছিল। এ সময় সরকারি বাহিনীর পাল্টা হামলায় পাঁচ জঙ্গিও নিহত হয়েছে।
পরে টুইটারে দেয়া এক বিবৃতিতে সিনাই হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই বিবৃতিতে আইএস গত অক্টেবরে সিনাই অঞ্চলে বিধ্বস্ত রুশ যাত্রীবাহী বিমানটিতে হামলার দায়ও স্বীকার করেছে। তাদের দাবি, বোমা হামলার কারণেই ২২৪ আরোহী নিয়ে রুশ এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।