ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে আটক ১৭’শ শরণার্থী

Link Copied!

refugeআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনীর যৌথ অভিযানে এক হাজার সাত’শ ৩৪ শরণার্থী এবং ১৬ পাচারকারীকে আটক করা হয়েছে। গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী প্রবেশ ঠেকাতে শুক্রবার ওই অভিযান চালানো হয়।
তুরস্কের আজিয়ান উপকূলের ইজমির প্রদেশের দিকিলি শহরে যৌথ অভিযান চালায় উপকূলরক্ষী এবং নৌবাহিনীর সদস্যরা।
এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাবুতোগলু শুক্রবার ইইউ নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে বলেছেন ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে আঙ্কারার প্রস্তাবটি মানবিক, ‘দর কষাকষির’ কোন বিষয় নয়।
তিনি আরো বলেন, ‘তুরস্কের জন্য এই ইস্যুটি দর কষাকষির কোর বিষয় নয়, বরং এটি মানবিক মূল্যবোধের পাশাপাশি ইউরোপীয় মূল্যবোধের বিষয়।’
বর্তমানে তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ব্রাসেলসে পৌঁছেছেন।