ঢাকাFriday , 18 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উ. কোরিয়ার উপর ওবামার নতুন নিষেধাজ্ঞা

Link Copied!

koriaআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া সম্প্রতি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছিল। নিষেধ অমান্য করায় আবারো দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট জানিয়েছেন, উত্তর কোরিয়ার এই অবৈধ পারমাণবিক অস্ত্রের ব্যবহার যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহল কিছুতেই মেনে নেবে না। যে কারণে উত্তর কোরিয়া সরকার এবং কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কিছু নির্দিষ্ট লেনদেনের ওপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, গত জানুয়ারিতে উত্তর কোরিয়া ভ্রমণে গিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ে আটক হওয়া মার্কিন ছাত্র অটো ওযার্মবিয়ারকে মুক্তি দেবার জন্য তাগিদ দিয়েছেন হোয়াইট হাউজ। উত্তর কোরিয়া মার্কিন এই ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগ এনে তাকে ১৫ বছরের জেল দিয়েছে।
উ. কোরিয়ার উপর ওবামার নতুন নিষেধাজ্ঞাউত্তর কোরিয়া রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মার্কিন নাগরিকদেরকে দাবার গুঁটির মতো ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ওবামা তার এক্সিকিউটিভ পাওয়ার বা কার্যনির্বাহী ক্ষমতা ব্যাবহার করে উ. কোরিয়ার উপর নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন।