ঢাকাFriday , 18 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন না দিলে দাঙ্গা বাধবে : ট্রাম্প

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান শিবিরের শীর্ষ নেতাদের মধ্যে ট্রাম্পের প্রতি অনাস্থা ক্রমশই বাড়ছে। দলীয় নীতিনির্ধারকরা জাতীয় কনভেনশনে তার বিরুদ্ধে অনাস্থা দেখাতে পারেন বলে ইতিমধ্যে গুঞ্জন ওঠেছে। তবে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, জাতীয় কনভেনশনে যদি দল তার মনোনয়ন প্রত্যাহার করে তবে সমর্থকরা দাঙ্গা বাঁধাবে।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প জানান, ‘আমি মনে করি না কোন জনপ্রিয়তা ছাড়াই আমি এভাবে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি, মনোনয়ন প্রত্যাহার করলে দাঙ্গা বাধাতে পারে। কারণ আমি লাখ লাখ মানুষের প্রতিনিধিত্ব করছি।’ তিনি বলেন, ‘এ অবস্থায় দলের সমর্থন না পেলে, এমন কিছু হতে পারে যা পূর্বে কখনো হয়নি।’
এদিকে ট্রাম্প বুধবার পাঁচ অঙ্গরাজ্যের প্রাইমারিতে ফ্লোরিডা, ইলিনয় ও নর্থ ক্যারোলিনায় জয় নিশ্চিত করেছেন। এর ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। মনোনয়ন পাওয়ার জন্য ১ হাজার ২৩৭ জন প্রতিনিধির সমর্থন লাগবে তার। তিনি এরই মধ্যে ৬৪৬ জনের সমর্থন অর্জন করতে পেরেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ অনেক পেছনে পড়ে আছেন।
ব্রিটিশ গবেষণা সংস্থা ‘দি ইকোনমিকস ইন্টিলিজেন্স ইউনিট’ সতর্ক করে বলেছে, ট্রাম্প নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র অর্থনীতি,বাণিজ্য এবং জ্বালানীর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়বে।