ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্প প্রেসিডেন্ট হলে ঝুঁকিতে পড়বে বিশ্ব!

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে যে দশটি বড় ধরনের ঝুঁকির সম্ভবনা রয়েছে তার অন্যতম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। এই আশঙ্কা করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) নামের এক গবেষণা প্রতিষ্ঠান। যদিও যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে অন্যদের তুলনায় অনেকখানি এগিয়ে আছেন ট্রাম্প।
গবেষণা সংস্থাটির মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বের অর্থনীতিকে বিপদে ফেলবেন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাবে। তাই তারা চাইছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যেন কিছুতেই ডেমোক্রেট দলের অন্যতম ব্যক্তিত্ব হিলারি ক্লিনটনকে পরাজিত করতে না পারেন। প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে দুই দল থেকে এই দুইজনই এগিয়ে রয়েছেন। ফলে প্রেসিডেন্ট পদের জন্য এরা প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের ঝুঁকি পর্যালোচনা সংক্রান্ত এক প্রতিবেদনে ইআইইউ এই পর্যবেক্ষণ তুলে ধরেছে।
ইআইইউ মনে করছে, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়া বা দক্ষিণ চীন সাগরে যুদ্ধের চেয়েও ঝুঁকিপূর্ণ হবে ট্রাম্পের বিজয়। যদিও তিনি তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারাতে পারবেন এমনটি তারা মনে করছে না।
ইআইইউর র‌্যাকিং পয়েন্ট অনুযায়ী, বিশ্বের অর্থনীতিকে জিহাদিদের মতই ক্ষতিকর ট্রাম্প। অল্প সময়ে তিনি যতটা রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেছেন তা থেকেই এমনটি মনে করছে সংস্থাটি। ইআইইউ-র ভাষায়, ‘ডোনাল্ড ট্রাম্প তার ভবিষ্যৎ নীতির বিষয়ে খুব কমই জানিয়েছেন এবং অনবরত সেগুলো  পাল্টাচ্ছেন।’