ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী হচ্ছেন ব্রাজিলের সাবেক নেতা লুলা!

Link Copied!

lulaআর্ন্তজাতিক ডেস্ক : প্রেসিডেন্ট দিলমা রৌসেফের মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন দুর্নীতি মামলায় ফেঁসে যাওয়া ব্রাজিলের সাবেক নেতা লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ধারণা, লুলাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলে তাদের দুর্বল হয়ে পড়া সরকার প্রশাসনিকভাবে শক্তিশালী হবে।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা মন্ত্রী হলে কিছু আইনী সুবিধাও পাবেন। যদিও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎয়ের অভিযোগ দায়ের করেছেন প্রসিকিউটাররা। বিলাসবহুল পেন্টহাউসের ঘটনায় গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করারও চেষ্টা করেছিলেন তারা। তবে কোনো রকম অর্থ আত্মসাৎয়ের অভিযোগ নাকচ করেছেন লুলা।
অজ্ঞাতনাম এক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ায় লুলার সঙ্গে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট রৌসেফ। তবে লুলাকে মন্ত্রী করার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ব্রাজিল সরকার।
সমালোচকরা বলছেন, অর্থ আত্মসাতের অভিযোগ থেকে পূর্বসূরিকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট রৌসেফ। মন্ত্রী হলে লুলাকে সরাসরি গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা যাবে না। সেই সঙ্গে আইনি কিছু ছাড়ও পাবেন তিনি। রৌসেফের এই সিদ্ধান্ত একই সঙ্গে তার দুর্বল হয়ে পড়া সরকারকে শক্তিশালী করতেও সহায়তা করবে।
সম্প্রতি রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি পেট্রোব্রাস কেলেঙ্কারীর ঘটনায় রৌসেফের পদত্যাগের দাবি জোরদার হয়ে ওঠেছে। রোববার শত শত মানুষ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে। কিন্তু পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রৌসেফ। ব্রাজিলে ২০১০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য নিজের উত্তরসূরি হিসেবে রৌসেফের নাম ঘোষণা করেছিলেন লুলা।