ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুর্দিদের উপর তুর্কির পাল্টা আঘাত

Link Copied!

Turkyআন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইরাকের কুর্দি জঙ্গিদের উপর পাল্টা আঘাত হেনেছে তুর্কি যুদ্ধবিমান। আজ সোমবার আঙ্কারায় একটি গাড়িতে বোমা হামলায় ৩৭ জন নিহত হওয়ার পর ওই আঘাত হানা হয়।
ইরাকের নিরাপত্তা পরিষদের এক সদস্য জানিয়েছে, তুরস্ক হামলায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) এক নারী যুদ্ধাও অংশ নিয়েছিল। ওই নারী অভিযুক্ত দুই হামলাকারীর মধ্যে একজন।
তুর্কি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার ১১টি যুদ্ধবিমান উত্তর ইরাকের অন্তত ১৮টি সুনির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি বলেন, কুর্দি জঙ্গিদের নিয়ন্ত্রিত উত্তর ইরাকের ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরে তাদের দখলে ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব ইরাকের প্রায় তিনটি শহরে কারফিউ জারি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয় ৩৪ জন। এছাড়া আহত হয়েছে আরো শতাধিক মানুষ।
এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কোনো সংগঠন দায় স্বীকার না করলেও তুরস্কের একজন নিরাপত্তা কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিল, ‘প্রাথমিক আলামতগুলো পর্যবেক্ষণে মনে হচ্ছে, এ হামলার পেছনে নিষিদ্ধ কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাত থাকতে পারে।’