নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮০০ কোটি টাকা লোপাটের বিষয়ে দুপুর আড়াইটার সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের সময় পিছিয়ে দুপুর আড়াইটায় করা হয়। এর আগে গতকাল সোমবার আজ (মঙ্গলবার) বেলা ১১টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী গভর্নর ড. আতিউর রহমানকে অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের কাছে পদত্যাগ করার কথা। কিন্তু সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এরফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ক্লিয়ারেন্স’ না পাওয়ায় সংবাদ সম্মেলন বাতিল করলেন অর্থমন্ত্রী।

