ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ছে বিমানবন্দরের নিরাপত্তা

Link Copied!

bimanনিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নিরাপদ বিনিয়োগের স্বার্থে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এজন্য সরকার শিগগিরই শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে দক্ষ আন্তর্জাতিক সার্ভিস প্রোভাইডার নিয়োগ করবে।’
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সাক্ষাতকালে বাংলাদেশে আর্ন্তজাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা বাড়ানো, দিল্লিতে স্থানান্তরিত ব্রিটিশ ভিসা অফিস পুনরায় ঢাকায় ফিরিয়ে আনা এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা প্রাধান্য পায়।
এসময় বাণিজ্যমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারকে বলেন, ‘স্বাধীনতার পর থেকেই যুক্তরাজ্য বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। সে কারণে বাংলাদেশ মনে করে যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র।’
তিনি আরো বলেন, ‘আমাদের স্বাধীনতার পর থেকেই ঢাকাতে ব্রিটিশ ভিসা অফিস চালু ছিলো। কিন্তু ১৮ মাস পূর্বে হঠাৎ করেই ভিসা অফিস দিল্লিতে স্থানান্তর করা হয়। এতে বাংলাদেশের জনগণ বিশেষ করে ব্যবসায়িক সমাজ বিড়ম্বনার শিকার হচ্ছে।’ তাই তিনি ব্রিটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনতে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারকে আরো জানান, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। বাংলাদেশে যেকোন বিনিয়োগ শতকরা একশ’ ভাগ নিরাপদ। তাই তিনি বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ উদ্দিন আকবর উপস্থিত ছিলেন।