ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহিলা বাস সার্ভিস শুরু কাল থেকে

Link Copied!

mohila-busনিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীর আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে চালু হচ্ছে বিআরটিসি’র মহিলা বাস সার্ভিস। এ রুটে চলাচলকারী মহিলা যাত্রীদের সুবিধার্থে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে এ সার্ভিসটি চালু করা হচ্ছে।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৭টায় আব্দুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাসটি মহিলা যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল ৫টায় মতিঝিল থেকে পুনরায় আব্দুল্লাহপুরের উদ্দেশে ছাড়বে।
এ ছাড়া চট্টগ্রামেও ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে চালু করা হয়েছে মহিলা বাস সার্ভিস। এ সার্ভিসের আওতায় দুটি বাস নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট হতে কাঠগড় চলাচল করছে বলে জানা গেছে।