ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের হামলায় ২২ ইরাকি সেনা নিহত

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রামদি শহরে ইসলামিক স্টেটের (আইএস) এক হামলায় কমপক্ষে ২২ ইরাকি সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ আছে আরো সাত সেনা। দেশটির সামরিক বাহিনী সূত্র সোমবার এ তথ্য জানিয়েছে।
রামদির কুতাইনিয়াহ এবং জুওয়াইয়াহ গ্রামে ইরাকি সামরিক বাহিনীর থার্ড রেপিড ডিপ্লয়মেন্ট ফোর্স এবং সেনাবাহিনীর আরো একটি ইউনিটের সাথে রাতভর সংঘর্ষ হয় আইএসের।
গত বছরের ডিসেম্বরে আইএসের কাছ থেকে রামাদি দখলে নেয়ার ঘোষণা দেয় ইরাকি বাহিনী। শহরটি হতে বিতাড়িত হওয়ার পর থেকে সেখানে সেনাদের লক্ষ্য করে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে আইএস। বিশেষ করে হামলার ঘটনা বেশি ঘটে শহরতলীগুলোতে।
আনবার প্রদেশের রাজধানী রামাদিতে এক সময় প্রায় পাঁচ লাখ লোকের বাস ছিল। ২০১৫ সালের মে মাসে এটি দখলে নেয় আইএস। তাদের কাছ থেকে শহরটি মুক্ত করতে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয়শ’রও বেশি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনী।