আন্তর্জাতিক ডেস্ক : গত ডিসেম্বর মাসে টেলিভিশনের একটি অনুষ্ঠানে গিয়ে মিশরের কিছু নারীদেরকে উদ্দেশ্য করে অবিশ্বস্ত বলায় তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তইমুর আল সবকি নামের ঐ ব্যক্তিকে জেলে থাকার পাশাপাশি ভারী কাজ করতে হবে।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ পত্র আল-আহরাম জানিয়েছে, তইমুর টিভি অনুষ্ঠানে বলেন, ‘মিশরের ৩০ শতাংশ নারীর ভেতরে অবিশ্বস্ততা রয়েছে। কিন্তু শুধু সুযোগ বা সমর্থনের অভাবে তারা সেটা চেপে রেখেছে।’
তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ প্রকাশিত হলে জনগণ ক্ষেপে যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারীদের নিন্দা এবং সম্মানহানির অভিযোগ আনা হয়। গিজার একটি আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়। তবে মার্চের ৩০ তারিখ এই রায়ের বিরুদ্ধে আপিল অনুষ্ঠিত হবে।
তইমুর ‘দ্যা ডায়েরি অব অ্যা সাফারিং ম্যান’ নামের একটি ফেসবুক পেইজ পরিচালনা করেন যেটা কিনা খুবই জনপ্রিয়। তবে এই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

