ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব দরবারে ব্রান্ডিং হবে সোনালী আঁশ

Link Copied!

Juteঅর্থনৈতিক প্রতিবেদক : সোনালী আঁশ খ্যাত বাংলাদেশের পাটকে বিশ্বের দরবারে ব্রান্ডিং হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে পাটজাত পণ্য ব্যবহার করে এ ব্যান্ডিং এর সুপারিশ করা হয়।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, বেগম মন্নুজান সুফিয়ান ও কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বৈঠককালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহকে আগামী ৩ বছরের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন; রেশম বোর্ডের প্রকল্প ধারণাপত্র ও আগামী এক বছরের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা; পাটনীতি সম্পর্কে আলোচনা এবং বিজেএমসি’র বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও বৈঠকে পাটের বহুমুখী ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য পাটপণ্য প্রদর্শনী মেলায় দিকনির্দেশনা প্রদান এবং পাটপণ্যকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করায় কমিটির পক্ষ থেকে পত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
পলিথিনের ব্যবহার রোধকল্পে পাটের তৈরি বিভিন্ন পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য ভবিষ্যতে বাণিজ্যমেলায় পাটপণ্যের আলাদা প্যাভিলিয়ন স্থাপন এবং প্রতিটি জেলায় পাটপণ্য প্রদর্শনীর আয়োজন করাসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাকে আরো আধুনিক ও গতিশীল করার ক্ষেত্রে একটি সার্বিক কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রণয়ন করতে হবে। পাশাপাশি তাতে কী পরিমাণ বাজেট বরাদ্দ থাকা দরকার তা আগামী বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়।