ঢাকাSunday , 13 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল্পস পর্বতে তুষারধসে নিহত ৬

Link Copied!

snowআর্ন্তজাতিক ডেস্ক : আল্পস পর্বতে আরোহনের সময় শনিবার তুষার ধসে এক কিশোরসহ ছয় পর্বতারোহী প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন একজন।
শনিবার স্থানীয় সময় সোয়া এগারটার দিকে ইতালির অস্ট্রিয়া সীমান্তবর্তী মন্টি নেভোসো এলাকার কাছে তুষার ধস শুরু হয়। স্থানীয় এএনএসএ সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। এই ঘটনায় নিহতদের পাঁচজনই ইতালিয় নাগরিক। বাকি একজন অস্ট্রিয় নারী। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক শিশুও রয়েছে।
নিহত ছয় পর্বতারোহী ১৫ জনের একটি দলের সঙ্গে ছিলো। দুর্ঘটনাটি যখন ঘটে তখন দলটি মন্টে নেভোসো পর্বতের চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা তখন ৩ হাজার ৩০০ মিটারের বেশি উঁচুতে পৌঁছেছিল। দুর্ঘটনার পর এ পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। তবে দলটির অন্যান্যরা অক্ষত রয়েছেনে।
ইতালির এই পাহাড়টি স্কেনিবিগার নক বলেও পরিচিত। এর উচ্চতা ৩ হাজার ৩৫৮ মিটার।