ঢাকাSunday , 13 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা চালকদের ধর্মঘটে সীমাহীন দুর্ভোগ

Link Copied!

AUTOনিজস্ব প্রতিবেদক  : গাড়ি রেকারিং ও জেল-জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ২৪ ঘণ্টা ধর্মঘটে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চগ্রামী যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। লঞ্চ থেকে নেমে অটোরিকশা না পেয়ে তাদের অন্যান্য যানবাহনের দ্বারস্থ হতে হচ্ছে।
উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে আসা বেশিরভাগ যাত্রীরা অটোরিকশা না পেলেও তেমন একটা দুর্ভোগের সম্মুখীন হননি। অন্যান্য যানবাহনে তারা চলাচল করতে পেরেছে।
রোববার (১৩ মার্চ) সকাল ৬টা থেকে থেকে ২৪ ঘণ্টার ধর্মঘটে অংশ নিয়েছে রাজধানীর সিএনজিচালিত অটোরিকশা চালকরা। আগামীকাল সকাল ১৪ মার্চ সকাল ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট।
গত শনিবার ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের ধলপুর যাত্রাবাড়ী কার্যালয়ে এক সভায় ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। সংগঠনের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বলেছেন, আমাদের সংগঠনের ডাকে রাজধানীতে ধর্মঘট চলছে। তিনি এ ধর্মঘটের সফলতা দাবি করে বলেন, ‘আমাদের ধর্মঘট সফল। আগামীকাল ৬টার পর সিএনজিচালিত অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের নেতারা আলোচনা করে পরবর্তী কর্মসূচির ডাক দেবেন।’
৭ দফা দাবি
কথায় কথায় গাড়ি রেকারিং এবং জেল-জরিমানা করা যাবে না; কারাবন্দি সব সিএনজি, অটোরিকশা চালকদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে; যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে পাঁচ হাজার অটোরিকশা দ্রুত চালকদের মাঝে দিতে হবে; সরকার নির্ধারিত ২৪ ঘণ্টার ৯০০ টাকা জমা শ্রমিকদের স্বার্থ পুনঃবিবেচনা করতে হবে; পার্কিংয়ের ব্যবস্থা না করে কোনো নো-পার্কিং মামলা করা যাবে না, ইকোনোমিক লাইভ বৃদ্ধি করা গাড়ি জমা ৬০০ টাকা নিতে হবে এবং শ্রম আইন মতে সব চালকের নিয়োগপত্র/পরিচয়পত্র দিতে হবে।