ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তি আলোচনায় অংশ নেবে না তালেবান

Link Copied!

TALEBANআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সমস্যা সমাধানের সমাধানের লক্ষ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনায় তালেবান অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে দলটি।
তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা খোলাখুলিভাবেই ঘোষণা করছি যে আমাদের আমিরুল মোমেনিন (নেতা) এবং দলের নেতৃত্ব পরিষদ কেউই এরকম একটি চারপক্ষীয় প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেবে না।’
পাকিস্তান, আফগানিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগের প্রেক্ষিতে মার্চের প্রথম সপ্তাহে আফগানিস্তানের সরকারের সাথে তালেবানের একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এমন সময়ে এসে এ ঘোষণা দিল দলটি।
এর আগে ফেব্রুয়ারির ২৩ তারিখে আফগানিস্তানের রাজধানী কাবুলে মধ্যস্থতাকারী দেশ চারটির এক বৈঠকে শান্তি আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। তখন থেকেই তালেবান জানিয়ে আসছে, কাতারে তাদের রাজনৈতিক দপ্তর থেকে আলোচনার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি দলের প্রধান মোল্লা আখতার মনসুর কাউকে আলোচনায় অংশ নেয়ার অনুমতি দেননি বলেও জানানো হয়।
চলতি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানে আফগানিস্তান সরকার এবং তালেবানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা ছিল। এতে আফগানিস্তানের অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোরও উপস্থিত থাকার কথা ছিল। তালেবানের যেসব নেতা শান্তি আলোচনায় অংশ নিতে চায় তাদের একটি তালিকাও পাকিস্তানের কাছে দিয়েছিল আফগান সরকার।