ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেলফি স্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

Link Copied!

selfiআন্তর্জাতিক ডেস্ক : চীনা কমিউনিস্ট পার্টির একটি রাজনৈতিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের জন্য সেলফি স্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন এই দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান ওই রাজনৈতিক সম্মেলনটিতে প্রতিনিধিরা সেলফি স্টিক ব্যবহার করতে পারবেন না।
চীনের গ্রেট হলে দেশটির রাজনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ী নেতাদের নিয়ে প্রতি বছর আয়োজিত সম্মেলনটিতে গত বছর অনেককে সেলফি তুলতে দেখা যায়। তবে এবার এ ধরনের যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সরকার। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের তাদের কাজে মনযোগ দেয়া উচিৎ। নিজেদের ছবি তুলে সময় নষ্ট করা উচিৎ নয়। চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সম্মেলনে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের জন্যও সেলফি স্টিক নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র ঝাং জিংআন বলেন, ‘এখানে প্রতিনিধিদের সবচেয়ে বড় কাজ নিজেদের কর্তব্যে মনোযোগ দেয়া। কাজের সময় সেলফি স্টিকের ব্যবহার নেতিবাচক এবং এটা অমনোযোগ সৃষ্টি করে।’
উল্লেখ্য, দুই পর্বে অনুষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টির এই সম্মেলনটিতে স্থানীয় সরকারের প্রতিনিধি এবং ব্যবসায়ীসহ দলের বিভিন্ন স্তরের নেতারা যোগ দেন। প্রধান রাজনৈতিক ইস্যুগুলো আলোচিত হয় এই সম্মেলনে।