ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির কারণে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

Link Copied!

lulaআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্যা সিলভাকে সাও পাওলোতে আটক করেছে পুলিশ। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সাথে জড়িত একটি বড় দুর্নীতিতে তার সম্পৃক্ততা পাওয়ায় এই গ্রেপ্তার করা হয়।
পুলিশ সাবেক এই প্রেসিডেন্টের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন জিজ্ঞাসাবাদের জন্য। ২০১১ সালে অবসরপ্রাপ্ত লুলা তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
তেল কোম্পানি পেট্রোব্রাসে দুর্নীতির বিরুদ্ধে ‘অপারশান কার ওয়াশ’ নামের অভিযানটি চলছে অনেকদিন ধরে। তদন্তের সূত্র ধরে এক ডজনেরও বেশি হর্তাকর্তা এবং রাজনীতিবিদ গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যে। এরা দল বেঁধে দুর্নীতির একটি চক্র গড়ে ফায়দা লুঠছিল পেট্রোব্রাস থেকে। এই চক্রে জড়িত ছিলেন লুলা।
পুলিশ জানিয়েছে, লুলা যে এই চক্রের থেকে অবৈধ অর্থ সংগ্রহ করতেন তার প্রমাণ রয়েছে তাদের কাছে। তবে গ্রেপ্তারের সময় লুলার সমর্থকরা জটলা করে তার বাড়ির সামনে। তারা এই গ্রেপ্তারকে আইন বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে।