ঢাকাThursday , 3 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাল এটিএম কার্ডের হোতাদের শনাক্তের চেষ্টা চলছে

Link Copied!

atmনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া জাল এটিএম কার্ড চক্রের হোতাদের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্তের চেষ্টা চালাচ্ছে শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ।
শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মঈনুল হক এসব তথ্য জানিয়েছেন । তিনি বলেন, ‘মহাখালীর পারটেক্স প্লাস্টিকের ঠিকানায় যে ব্যক্তির নামে কার্ডের বাক্সগুলো এসেছে তার নাম সঞ্জয় সালাদান। ঠিকানা অনুযায়ী সেখানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। কিন্তু প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে ভিডিও ফুটেজের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।’
বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার জাল এটিএম কার্ড জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হংকংয়ের একটি ফ্ল্যাইটযোগে (টিজি-৩২১) ঢাকায় আনা হয় এসব কার্ড। তবে এগুলোর জন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না।
শুল্ক ও গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোট পাঁচটি কার্টন আসে। যার একটি কার্টন থেকে কার্ডগুলো জব্দ করা হয়। আর বাকি কার্টনগুলোতে বিভিন্ন ব্যবসায়ীক পণ্য ছিল। প্যাকেটের গায়ে হংকং থেকে এসেছে উল্লেখ করা হলেও বিমানের বিলে উল্লেখ করা হয়েছে থাইল্যান্ড থেকে এগুলো আনা হয়েছে।