ঢাকাThursday , 3 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ত্যাগ করবে উ. কোরিয়া

Link Copied!

rai-su-ingআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার পরিষদ ত্যাগ করার ঘোষণা দিয়েছে উ. কোরিয়া। জাতিসংঘকে তারা আর উ. কোরিয়ার মানুষের অধিকার নিয়ে পর্যবেক্ষণ করতে এবং রেকর্ড রাখতে দেবে না। সেই সাথে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলোকে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার জন্যও দোষারোপ করে তারা।

উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই সু-ইয়ং জাতিসংঘের মানবাধিকার পরিষদকে দলীয়করণ এবং দুই তরফা আচরণের জন্য অভিযুক্ত করে। বেছে বেছে শুধুমাত্র তাদের সমালোচনা করার জন্যও জাতিসংঘকে অভিযুক্ত করে তারা।

জাতিসংঘ অনেকবার উ. কোরিয়াকে সমালোচনা করেছে তার নিজ দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের অপরাধে। এমনিতেই তারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন একটি দেশ। এবার জাতিসংঘ পরিষদকে ত্যাগ করার এই উদ্যোগে আরও বেশি করে বিচ্ছিন্ন হয়ে পড়বে আন্তর্জাতিক অঙ্গন থেকে।

উ. কোরিয়া আন্তর্জাতিক আইন অমান্য করে গত দুই মাসে হাইড্রোজেন বোমা পরীক্ষা এবং স্যাটেলাইট উৎক্ষেপণের কারণে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উ. কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা প্রণয়নের জন্য ভোট হওয়ার কথা। পররাষ্ট্রমন্ত্রী রাই সু-ইয়ং বলেছে, তারা কিছুতেই জাতিসংঘের দেয়া নীতিমালায় নিজেদেরকে আবদ্ধ করবে না।