ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণার্থী সমস্যা মোকাবেলায় ইইউ’র জরুরী তহবিল

Link Copied!

Soronarthiআন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে শরণার্থী সমস্যায় গ্রিসের সঙ্কটের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কয়েক হাজার মিলিয়ন ইউরো জরুরী তহবিল গঠন করা হয়েছে। খুব জলদিই শরণার্থীদের মানবিক সহায়তার অংশ হিসেবে এই অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সকালে ইউরোপীয় ইউনিয়ন বরাবর এই প্রস্তাবনাটি উপস্থাপন করা হয়।
গ্রিস সীমান্তে শরণার্থীদের মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘের পক্ষ থেকে সকলকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য যে, হাজার হাজার শরণার্থীরা মেসিডোনিয়া সীমান্তে এখনও আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছে।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিলটি উপস্থাপন করা হলে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রথমবারের মতো জাতিসংঘের সঙ্গে একযোগ হয়ে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। আর এতে তহবিলের বরাদ্দকৃত অর্থ ইউরোপীয় ইউনিয়নের অর্ন্তভুক্ত প্রত্যেকটি দেশে পৌছানো সম্ভব হবে।
ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এই তহবিলে এবছরের জন্য তিনশ মিলিয়ন ইউরো বরাদ্দ থাকবে যা শরণার্থী সঙ্কট থেকে উত্তরণের সহায়ক হবে। বাকি সাতশ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে আসছে বছরগুলোতে। এক লাখ শরণার্থীকে সহায়তা প্রদান করার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঁচশ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা চেয়েছে গ্রিস।
উল্লেখ্য যে, গ্রিস সীমান্তে ২৪ হাজার শরণার্থীর জন্য প্রয়োজন আবাসন ব্যবস্থা। এছাড়া আট হাজারেরও বেশি শরণার্থী যারা মেসিডোনিয়া সীমান্তে আটকে আছে তাদের অবস্থা আরো বেশি গুরুতর। এই মুহূর্তে এই বিলটি পাশ হলে শরণার্থী সঙ্কট কিছুটা উত্তরণ হবে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের অর্ন্তভুক্ত দেশগুলোর সদস্যরা।