নিউজ ডেস্ক : রোগ সাড়াতে ওঝা-কবিরাজের কাছে যাওয়া কুসংস্কার এখনো আছে। সেই এসব ওঁঝা-কবিরাজের তেলেসমাতিতে নানা ধরনের চিকিৎসা সেবার কথাও সবার জানা। সেরকমই কুসংস্কারের মর্মান্তিক বলি এবার চিনের এক নারী। রোগ সাড়াতে ফুটন্ত গরম পানিতে সেদ্ধই করা হল তাকে।
গত ২৭ ফেব্রুয়ারির ঘটনা। চিনের সিচুয়ান প্রদেশের ঘটনা। দীর্ঘদিন ধরেই এক অজানা রোগে ভুগছিলেন লিউ নামে ওই নারী। নারীর পরিবারের ধারণা কোনো দুষ্টু আত্মাই ভর করেছে তার ওপর। তাই তিনি এখন মানুষ নন, ডাইনী। আর এসব রোগ সাড়াতে পারবে একমাত্র ওঝা। ওষুধ নয়, কালো জাদুই ওই রোগের দাওয়াই।
খবর দিয়ে আনা হয় দুই ওঝাকে। হুংকার ছাড়ে গরম জলে সেদ্ধ করলেই সব রোগ সেড়ে যাবে। সেই মতো ঘণ্টার পর ঘণ্টা গরম জলের গামলায় ফেলে রাখা হয় নারীকে। শরীর দগ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারী। নারীর মৃত্যুর পর টনক নড়ে পরিবারের, সেই সঙ্গে গ্রামের মানুষেরও। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নারীকে। তখন অবশ্য সব শেষ।
ঘটনার পরই দুই ওঝাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওঝাদের উল্টো দাবি, দুষ্টু আত্মাই নাকি ওই নারীকে শেষ করেছে। তারা ঠিক চিকিত্সাই করছিলেন! সুত্র : ডেইলি মেইল

