ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮

Link Copied!

Omanআন্তর্জাতিক ডেস্ক : ওমানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএ’র বরাত দিয়ে স্থানীয় ‘টাইমস অব ওমান’ পত্রিকাটি জানিয়েছে, মঙ্গলবার সকালে ইবরি ও ফুহুদ জেলা দুটির এক সংযোগ সড়কে ওই দুর্ঘটনা হয়েছিল।
ওমানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সালাহ এলাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে গালফ ট্রান্সপোর্ট কোম্পানির অন্তর্গত ওই যাত্রীবাহী বাসটি। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যাত্রী পরিবাহনের কাজ করে থাকে ওই কোম্পানিটি।
মঙ্গলবারের ওই দুর্ঘটনায় ওমানের ছয়জন নিহত হয়েছেন। এছাড়া নিহত ১৮ জনের মধ্যে সৌদি আরবের চার, পাকিস্তানের দুই এবং ইয়েমেনের এক নাগরিক রয়েছেন। বাকি পাঁচজন কোন দেশের অধিবাসী স্থানীয় পত্রিকাগুলো তা জানায়নি।