ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়ন দৌড়ে এগিয়ে হিলারি-ট্রাম্প

Link Copied!

Hilari-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রাক-বাছাইয়ে মঙ্গলবার একসঙ্গে ১১ রাজ্যে দলীয় সমর্থকদের মধ্যে ভোটাভুটি হয়। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাক-বাছাইয়ে এ দিনটি সুপার টুয়েস ডে হিসেবে পরিচিত হয়ে আসছে।
ঘোষিত ফলাফলে ১১ রাজ্যের ৭টিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। অন্যদিকে এসব রাজ্যের ফলাফলে ৮ রাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
অ্যালাবামা রাজ্যে হিলারি ক্লিনটন ৭৯ দশমিক ০৬ শতাংশ ও বার্নি স্যান্ডার্স পেয়েছেন ১৮ দশমিক ০৪ শতাংশ, ডোনাল্ড ট্রাম্প ৪১ দশমিক ১৭ শতাংশ, টেড ক্রুজ ২০ দশমিক ৭৬ শতাংশ ও মারকো রুবিও পেয়েছেন ১৮ দশমিক ০৯ শতাংশ ভোট।
আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৫ দশমিক ০৩ শতাংশ, টেড ক্রুজ ৩৩ দশমিক ৬১ শতাংশ ও মারকো রুবিও পেয়েছেন ১৫ দশমিক ২৪ শতাংশ ভোট, এ রাজ্যে ডেমোক্র্যাট দলের ফলাফল ঘোষণা হয়নি।
আরকানসাসে হিলারি ক্লিনটন ৬৮ দশমিক ৩১ শতাংশ ও বার্নি স্যান্ডার্স পেয়েছেন ২৭ দশমিক ৬৮ শতাংশ, ডোনাল্ড ট্রাম্প ৩৩ দশমিক ৬২ শতাংশ, টেড ক্রুজ ২৯ দশমিক ৫৮ শতাংশ ও মারকো রুবিও পেয়েছেন ২৪ দশমিক ৭৯ শতাংশ ভোট।
কলারাডোতে বার্নি স্যানডার্স ৫৭ দশমিক ৯১ ও হিলারি ক্লিনটন পেয়েছেন ৪১ দশমিক ২১ শতাংশ ভোট। প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত এ রাজ্যে রিপাবলিকান দলের ফলাফল পাওয়া যায়নি। জর্জিয়ায় হিলারি ক্লিনটন পেয়েছেন ৭১ দশমিক ১৯ শতাংশ ও বার্নি স্যান্ডার্স পেয়েছেন ২৮ দশমিক ২৭ শতাংশ ভোট, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৯ দশমিক ৩২ শতাংশ, টেড ক্রুজ ২৩ দশমিক ৯১ শতাংশ ও মারকো রুবিও ২৩ দশমিক ৭৭ শতাংশ।
ম্যাচাসুসেটস-এ হিলারি ক্লিনটন ৫০.৫০ শতাংশ, বার্নি স্যান্ডার্স ৪৮.২৯ শতাংশ ভোট, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭৭ শতাংশ, জন কেটিস ১৮ দশমিক ১২ শতাংশ ও মারকো রুবিও ১৮.২ শতাংশ ভোট পেয়েছেন। মিনোসোটায় বার্নি স্যান্ডারস ৫৯.৩১ শতাংশ, হিলারি ক্লিনটন ৪০ দশমিক ৬৯ শতাংশ, মারকো রুবিও ৩৬.৪৪ শতাংশ, টেড ক্রুজ ২৮.৯৭ শতাংশ ও ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১ দশমিক ৪১ শতাংশ।
ওকলাহোমায় বার্নি স্যান্ডারস ৫১ দশমিক ৮৭ শতাংশ, হিলারি ক্লিনটন ৪১ দশমিক ৫২ শতাংশ, টেড ক্রুজ ৩৪ দশমিক ৩৭ শতাংশ, ডোনাল্ড ট্রাম্প ২৮ দশমিক ৩২ শতাংশ ও মারকো রুবিও পেয়েছেন ২৬.০২ শতাংশ ভোট।
টেনেসিতে হিলারি ক্লিনটন ৬৫ দশমিক ৬৭ শতাংশ ও বার্নি স্যান্ডারস ৩২ দশমিক ৮০ শতাংশ, ডোনাল্ড ট্রাম্প ৩৯ দশমিক ৫৩ শতাংশ, টেড ক্রুজ ২৪ দশমিক ৫১ শতাংশ ও মারকো রুবিও পেয়েছেন ২০ দশমিক ৮১ শতাংশ ভোট। টেক্সাসে হিলারি ক্লিনটন ৬৫ দশমিক ৬৭ শতাংশ ও বার্নি স্যান্ডারস পেয়েছেন ৩২ দশমিক ৮০ শতাংশ ভোট, ডোনাল্ড ট্রাম্প ৩৯ দশমিক ৫৩ শতাংশ, টেড ক্রুজ ২৪ দশমিক ৫১ শতাংশ ও মারকো রুবিও পেয়েছে ২০ দশমিক ৮১ শতাংশ ভোট।
ভারমন্টে বার্নি স্যান্ডারস ৮৬ দশমিক ২৬ শতাংশ ও হিলারি ক্লিনটন পেয়েছেন ১৩ দশমিক ৪৭ শতাংশ, ডোনাল্ড ট্রাম্প ৩২ দশমিক ৫৫ শতাংশ, জন কেসিচ ৩০ দশমিক ৬০ শতাংশ, টেড ক্রুজ ০৯ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়েছেন। ভার্জিনিয়ায় হিলারি ক্লিনটন পেয়েছেন ৬৪ দশমিক ২৭ শতাংশ ও বার্নি স্যান্ডারস পেয়েছেন ৩৫ দশমিক ২২ শতাংশ ভোট, ডোনাল্ড ট্রাম্প ৩৪ দশমিক ৭৪ শতাংশ, মারকো রুবিও ৩১ দশমিক ৮৯ শতাংশ ও টেড ক্রুজ পেয়েছেন ১৬ দশমিক ৮৮ শতাংশ ভোট।
ফলাফলে দেখা যায়, ১১ রাজ্যে দলীয় সমর্থকদের এ ভোটাভুটিতে ৮ রাজ্যে বেশি ভোট পেয়ে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান দলের প্রাক-প্রাইমারি এ ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তিন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক রাজ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন টেড ক্রুজ ও মারকো রুবিও।
অন্যদিকে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফাস্টলেডি হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডারর্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভোটাভুটিতে ৭ রাজ্যে জয় পেয়েছে হিলারি। অন্যদিকে স্যান্ডার্স জয় পেয়েছেন ৪টিতে।