ঢাকাTuesday , 1 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিলে সৌদি যাচ্ছেন মোদি

Link Copied!

modiআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দু দিনের সফরে সৌদি যাবেন। গত ছয় বছরের মধ্যে এটি হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সৌদি সফর। সোমবার একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

এ সফরের সময় রাজধানী রিয়াদে সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে একান্তে বৈঠক করার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। বৈঠকে দুই নেতা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলবেন। তবে ওই আলোচনার মূল এজেন্ডা হবে দু দেশের মধ্যে ব্যবসা বানিজ্যের প্রসার বৃদ্ধি। সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে থাকে ভারত। রিয়াদ হচ্ছে দিল্লির চতুর্থ বৃহত্তম ব্যবসায়ী অংশীদার।

ওই সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আরো থাকবেন পররাষ্ট্রসচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ ‍উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের একটি বিরাট প্রতিনিধি দল।

মোদি দিল্লি ছাড়ছেন আগামী ৩০ মার্চ। ওইদিন তিনি ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে যোগ দিতে বেলজিয়াম যাবেন। সম্মেলনে যোগদান শেষে পরমাণু নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনে অংশ নিতে তিনি ওয়াশিংটন যাবেন। সেখান থেকে আগামী ২ এপ্রিল বহুল প্রতীক্ষিত রিয়াদ সফরে যাবেন মোদি।