নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কাল পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন বিষয় রচিত তরুন লেখক সৈয়দ এ এইচ আশিকের ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর হমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী এনায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
বইটিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বর্তমান প্রধানমন্ত্রীর শাসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকবেলার দিকটিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রচুর তথ্য দিয়ে বইটি সমৃদ্ধ করা হয়েছে।
বইটিতে ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বইটি উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

