ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ মার্চের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য চায় ডিএমপি

Link Copied!

DMP_logoনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া আগামী ১৫ মার্চের মধ্যে রাজধানীর সব বাড়িওয়ালাকে ভাড়াটিয়াদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোনো বাড়িওয়ালা যদি ভাড়াটিয়াদের তথ্য জমা না দেন এবং এ সময়ের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে তবে বাড়িওয়ালাকে দোষী সাব্যস্ত করা হবে। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত বিট পুলিশিং কার্যক্রমের উপর আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ভাড়াটিয়াদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে তা মহানগরের নিরাপত্তার জন্য সংগ্রহ করা হচ্ছে। ডিএমপির কাছে এসব সংরক্ষিত থাকবে। অন্যকোনো কাজে তা ব্যবহার করা হবে না।’ বিট পুলিশিংয়ের ব্যাপারে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং একই বিষয়। কমিউনিটি পুলিশকে আধুনিকায়ন করে বিট পুলিশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘মানুষ পুলিশকে বিশ্বাস করতে চায় না। কারণ মানুষের মধ্যে পুলিশভীতি আছে। সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে দুরত্ব কমাতেই বিট পুলিশিং চালু করা হয়েছে। রাজধানীর ৪৯টি থানার প্রতিটিতে ৩ থেকে ৯টি করে মোট ২৮৭ টি বিট চালু করা হয়েছে।’

বিট পুলিশিং চালু হলে সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ নির্মূল হবে জানিয়ে আসাদুজ্জামান মিয়া বলেন, ‘ বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধীদের সম্পর্কে আমরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারবো। প্রতিটি বাড়ির ড্রাইভার, গৃহকর্মী, কেয়ারটেকারদের সম্পর্কেও আমাদের কাছে তথ্য থাকবে। বিট পুলিশিং যদি আগে থেকেই চালু থাকতো, রাজধানীর বিভিন্ন স্থানে জঙ্গিরা আস্তানা গড়তে পারতো না।’