ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে প্রতিবছর আত্মহত্যা করে ৬শ কৃষক

Link Copied!

suisaidআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে কৃষি খাতের সঙ্গে জড়িতদের আত্মহত্যার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। প্রতিবছর দেশটির ছয় শ’ কৃষক আত্মহত্যা করে বলে এই সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টরা দাবি করেছেন। গত শুক্রবার চাষীদের এক প্রতীকি ধর্মঘট চলাকালে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ফ্রান্সের চারোক্স এলাকার কৃষকরা শুক্রবার এক প্রতীকি ধর্মঘটে অংশ নেয়। এর আগে তারা মৃত কৃষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করে। তারা জীবন উৎসর্গকারী কৃষকের সম্মানে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবকও অর্পণ করে।

সম্প্রতি দুধ ও শুকরের মাংসের দাম কমে যাওয়ায় গত দু সপ্তাহ ধরেই দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ নিয়মিত চালিয়ে যাচ্ছে কৃষকরা। এই বিক্ষোভ শুরু হয়েছে গত সেপ্টেম্বর থেকে। তখন কৃষি পণ্যের মূল্য পড়ে যাওয়ার প্রতিবাদেওই শহরে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেছিল শত শত কৃষক।

ফ্রান্সে খাদ্য দ্রব্যের দাম পড়ের যাওয়ায় পণ্যের উপযুক্ত মূল্য পাচ্ছেন না দেশটির কৃষকরা। এতে তাদের উৎপাদন খরচও উঠাতে পারে না। ফলে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেক কৃষক। ফ্রান্সে অন্যান্য সেক্টরের তুলনায় কৃষকদের আত্মহত্যার পরিমাণ ২০ ভাগ বেশি। সরকারি হিসাব মতে, দেশটিতে প্রতিবছর দুই শ’র মত কৃষক আত্মহত্যা করে থাকেন। তবে এ সংক্রান্ত প্রচারকর্মীদের মতে এ সংখ্যা ৬শ। কেননা সেখানে আত্মহত্যা সম্পর্কে কুসংস্কার রয়েছে। যার কারণে মৃতের পরিবারগুলো এ নিয়ে মুখ খুলতে চায় না।