ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে ইসি

Link Copied!

ecনিজস্ব প্রতিবেদক : বিএনপি ইসিতে যে অভিযোগ দিচ্ছে সেগুলো কোনোটাই সুনির্দিষ্ট নয়। ঢালাও অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন ও বিধি অনুসারে ইসি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে ইউপি নির্বাচন নিয়ে বিএনপি’র অভিযোগ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, ‘এর আগে সব নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করেছি আমরা। ইউপি নির্বাচনও নিরেপেক্ষভাবে সম্পন্ন করবো।’
তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি। নির্বাচনী আইনের কোনো ব্যত্যয় হলে বিধি ও আইন অনুসারে ব্যবস্থা নেয়ার। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আইনের ব্যত্যয় ঘটালে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’
‘বিএনপি আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দিচ্ছে আপনার এরপরও বলছেন বিএনপি’র সব অভিযোগ ঢালাও। তাহলে বিএনপি’র অভিযোগকে ভিত্তিহীন বলবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলছি না বিএনপি’র অভিযোগ ভিত্তিহীন, বলেছি ঢালাও। এখন পর্যন্ত আমাদের কাছে বিএনপি’র কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে নাই। ঠিক কোথায় কার বিরুদ্ধে কী অভিযোগ এমনভাবে আসেনি।’
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে রিজভীর সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে বিএনপির পক্ষে দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এসময় তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশনে (ইসি) আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরা নিজেদের স্বাধীন সত্তাকে ভুলে গিয়ে সরকারের ইচ্ছা পালন করছে বলে অভিযোগ করেন।’ এছাড়া নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা, মনোনয়ণপত্র জমা না দেয়ার জন্য হুমকি ধামকি দেয়া, বাসা-বাড়িতে, পথে ঘাটে এবং নির্বাচনী কার্যালয়েও সন্ত্রাসী কায়দায় হামলা করছে শাসক দলের ক্যাডাররা বলে দাবি করেন রিজভী।