ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতিতে নীরব সিরিয়া

Link Copied!

siriaআন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির প্রথম দিনে সিরিয়ায় গোলাগুলি এবং রুশ বিমান হামলা বন্ধ হয়েছে। দেশটিতে এই যুদ্ধবিরতির কারণে পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসান হবে এবং শান্তি ফিরে আসবে বলে সর্বোচ্চ আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘ।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উদ্যোগে যুদ্ধবিরতি মেনে নিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার শত্রুপক্ষরা। মানবিক সাহায্য পৌঁছানো এবং যুদ্ধ থামিয়ে শান্তি আলোচনার পরিবেশ তৈরির জন্য যুদ্ধবিরতি প্রয়োজন। সিরিয়ায় কয়েক বছরের যুদ্ধ এবং সহিংসতায় প্রায় ২৫ লাখ মানুষ নিহত হয়েছে। এছাড়া আরো ১ কোটির বেশি মানুষ গৃহহীণ হয়েছে।

তবে রাশিয়া বলছে যেসব ইসলামি জঙ্গি গোষ্ঠী ওই যুদ্ধবিরতির আওতায় নেই তাদের বিরুদ্ধে বোমা হামলা অব্যাহত থাকবে। তারা যুদ্ধবিরতির প্রথম দিনে সিরিয়ায় সব ফ্লাইট বাতিল করেছে। তাদের কোনো যুদ্ধবিমান যেন ভুল জায়গায় কোনো হামলা চালাতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। অর্থাৎ রাশিয়ার দাবী তারা যুদ্ধবিরতি মেনে চলছে।

তবে রাশিয়ার এই দাবী প্রত্যাখ্যান করেছে ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সঙ্গে সংশ্লিষ্ট জাইস আল নাসর। এই সংগঠনটি অবশ্য যুদ্ধবিরতি চুক্তি সই করেনি। সংগঠনের প্রধান মোহাম্দে রাশেদ জানিয়েছেন, সরকার বাহিনী হামা প্রদেশে কামান, রকেট এবং মেশিন গান দিয়ে হামলা চালিয়েছে। আর রুশ বিমান এখনও সিরিয়ার আকাশে অবস্থান করছে। তিনি আরো জানিয়েছেন, ‘অন্যান্য দিনের তুলনায় এটাতো কিছুই না। কিন্তু তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।’