ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হিটলারের মতই বর্ণবাদী ট্রাম্প’

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের ওপর চটেছেন মেক্সিকোর সাবেক দুই প্রেসিডেন্ট ফেলিপ কালডেরনো ও ভিসেন্ত ফক্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে এগিয়ে থাকা ওই নেতাকে তারা হিটলারের সঙ্গেও তুলনা করেছেন বলেও রয়টার্স জানিয়েছে।

শনিবার মেক্সিকো সিটিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশটির সাবেক প্রেসিডেন্ট কালডেরনো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বাগাড়ম্বর বর্ণবাদী বিদ্বেষে পরিপূর্ন যা আমাদের এডলফ হিটলারের কথা মনিয়ে করিয়ে দেয়।’

কালডেরনো বলেন, ‘ট্রাম্প কেবল শরণার্থীদের বিরুদ্ধে বক্তব্য রেখেই ক্ষান্ত হননি। তিনি সেসব শরণার্থীদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন যারা তার মত শ্বেতাঙ্গ নন। এগুলো আসলে এক ধরনের বর্ণবাদী বক্তব্য এবং এগুলো আমাদের হিটলারের আমলের কথা মনে করিয়ে দেয়। হিটলারও ঠিক এ ভাষাতেই কথা বলতেন।’ ফেলিপ কালডেরনো ২০০৬-১২ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে কালডেরনোর পূর্বসূরি ভিসেন্ত ফক্সও ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন। শুক্রবার সিএনএন’কে দেয়া দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তার বক্তব্য আমাকে হিটলারের কথা স্মরণ করিয়ে দেয়।’

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করে বলেছিলেন, মেক্সিকো তার দেশের মাদক পাচারকারী ও ধর্ষকদের সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঠেলে পাঠায়। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এসব অপরাধীদের ঠেকাতে সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। আর প্রাচীর নির্মাণের ব্যয় ভার মেক্সিকোকেই বহন করতে হবে বলেও তিনি উল্লেখ করেছিলেন। এই বক্তব্য শোনার পরপরই ট্রাম্পের বিরুদ্ধে চড়াও হন দেশটির সাবেক দুই নেতা।