ঢাকাSunday , 28 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত দিনের সফরে যুক্তরাজ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ

Link Copied!

abdul-hamid-3নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য সাত দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তিনি চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রোববার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। লন্ডন সফর শেষে আগামী ৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।