ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিএনজি অটোরিকশায় ভাড়ানৈরাজ্য বন্ধে ১০ দফা

Link Copied!

CNGনিজস্ব প্রতিবেদক : সিএনজিচালিত অটোরিকশায় ভাড়ানৈরাজ্য বন্ধ ও চালকদের জন্য সরকার ঘোষিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে বিতরণসহ ১০ দফা দাবি জানিয়েছে ঢাকা মহানগর থ্রি হুইলার সিএনজি (অটোরিকশা) শ্রমিক ইউনিয়ন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালে নগরীতে সিএনজি অটোরিকশা খাতে ভাড়া নৈরাজ্য দূর করার নামে নতুন নতুন নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করেছে বিআরটিএ।
এ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, জমা ও ভাড়ানৈরাজ্য দূর করতে হলে ২০০৭ সালের পেট্রোল/সিএনজি চালিত থ্রি হুইলার সার্ভিস নীতিমালা সংশোধন করে তা বাস্তবায়ন, শিগগিরই নীতিমালা সংশোধন করে ঢাকা মহানগরীতে সিএনজি অটোরিকশার সংখ্যা বাড়ানো, অহেতুক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অমানবিকভাবে কারাদণ্ডাদেশ দেওয়া বন্ধ করা, থ্রি হুইলার সিএনজি অটোরিকশার দৈনিক জমা ও মিটারে নির্ধারিত ভাড়াবৈষম্য গাড়ির আয়ুষ্কাল অনুযায়ী জরুরি ভিত্তিতে গেজেট সংশোধনের মাধ্যমে সমাধান করা।
মানববন্ধনে ছিলেন সংগঠনের সভাপতি মো. সেলিম শেখ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান প্রমুখ।