ঢাকাSaturday , 27 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের নতুন চমক

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : এতদিন কথাতে ‘চমক’ দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবার দিলেন নতুন চমক। তার প্রতিদ্বন্দ্বী ও ঘোর বিরোধী ক্রিস ক্রিস্টিকে ভিড়িয়েছেন ট্রাম্প। ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছেন ক্রিস্টি। নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টি এখন ট্রাম্পের প্রচারণাতেও অংশ নিচ্ছেন।

এই ঘটনাকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লাভের লড়াইয়ের সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এর আগে এধরনের ঘটনা ঘটেনি। মাত্র দু সপ্তাহ আগেও দলীয় মনোনয়নের লড়াইয়ে এই দুই প্রার্থী ছিলেন পরস্পরের ঘোর প্রতিদ্বন্দ্বী। প্রাথমিক নির্বাচনে আশানুরূপ ফলাফল না পাওয়ায় দলীয় মনোনয়ন লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিস্টি। তবে আসন্ন নির্বাচনে নিজে সরাসরি না থাকলেও নির্বাচনে তার দলের প্রার্থীদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন তিনি। আর সেটারই প্রমান দিলেন নির্বাচনে ট্রাম্পের পাশে থেকে।

ট্রাম্পকে সমর্থনের বিষয়ে ক্রিস্টি বলেন, ডোনাল্ড ট্রাম্পই তাদের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হারাতে পারবেন। রিপাবলিকান দলে ট্রাম্পকেই তিনি হিলারির বিপরীতে সবচেয়ে বেশি উপযুক্ত মনে করেন। আর একারণেই তিনি ট্রাম্পকে সমর্থন করছেন বলে জানিয়েছেন তিনি।