ঢাকাFriday , 26 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়িভাড়া নিয়ন্ত্রণে কর্মকর্তা নিয়োগের দাবি

Link Copied!

DHAKAনিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় সিটি করপোরেশন নির্ধারিত বাড়িভাড়া পর্যবেক্ষণে প্রতি ওয়ার্ডে নিয়ন্ত্রক নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এছাড়া ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দুর্গন্ধমুক্ত পানি সরবরাহ, যানজট নিরসনে সার্কুলার রোড, পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক, ক্রসিং পয়েন্টে ছোট ছোট ওভারপাস, সাঁটল ও কমিউটার ট্রেন চালু এবং গণপরিবহনের সংখ্যা ও সেবার মান বাড়ানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

শুক্রবার বেলা ১১টায় নগরির শান্তিনগর বাজারের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে সিপিবি। এতে সভাপতিত্ব করেন দলের পল্টন থানার সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সম্পদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান, ঢাকা কমিটির সদস্য হযরত আলী, পল্টন থানা কমিটির সদস্য মুর্শিকুল ইসলাম শিমুল, ত্রিদিব সাহা, মঞ্জুর মঈন, বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশেম কবীর, সংস্কৃতি কর্মী অনিন্দ্য সাহা তুলতুল প্রমুখ।

সমাবেশ শেষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপি ও ওয়াসার পয়নিষ্কাশন কর্মকর্তা গোলাম খসরুর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।