ঢাকাFriday , 26 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ১১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

Link Copied!

BIMANআন্তর্জাতিক ডেস্ক : নেপালের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ১১ আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আরোহীদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা পাদামলাল লামিচেনি জানিয়েছেন, কাসথামানদাপ এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিকত্রুটি লক্ষ্য করেন পাইলট। পরে এটি জরুরিভাবে একটি কৃষি ক্ষেতে অবতরণের চেষ্টা করা হয়। সেসময় এটি একটি পাহাড়ের কাছে বিধ্বস্ত হয়।

ওই এলাকাটি শহর থেকে অনেক ভেতরে অবস্থিত। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ, সেনাবাহিনী এবং উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকাজের জন্য কাঠমুন্ডু থেকে একটি হেলিকপ্টারও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এই ঘটনার মাত্র দু’দিন আগে অর্থাৎ বুধবার ২৩ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান নেপালের কেন্দ্রীয় এলাকায় নিখোঁজ হয়েছিল। পরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। ওই বিমানের ২৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।