ঢাকাThursday , 25 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিলখানায় নিহতদের কবরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

bdrনিজস্ব প্রতিবেদক : পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে রক্তাক্ত বিদ্রোহে নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাত বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারিতে বিদ্রোহ করে আধা সামরিক এ বাহিনীর সদস্যরা।

ওই বিদ্রোহের বার্ষিকীতে বৃহস্পতিবার বনানীতে সেনা সদস্যদের জন্য নির্ধারিত কবরস্থানে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সরকার প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে তার সচিব মো মোজাম্মেল হক খান, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও তার দল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সঙ্গে বানানী কবরস্থানে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর বিদ্রোহের ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের এ সংবাদ প্রচার হয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও, যা সেসময় বেশ আলোচনায় আসে। রক্তাক্ত সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে পরিচিত।