ঢাকাWednesday , 24 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ট্রলারডুবি, ৬ জন নিখোঁজ

Link Copied!

Narayanganjনারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরীতে ট্রলারডুবির ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছে। তারা সকলেই একটি মাটিকাটার ট্রলারের শ্রমিক।
বুধবার দুপুর ২টায় ওই ঘটনা ঘটে। তারা হলেন-শরীফুল, নিজাম, সুজন, সুজব, শাহীন ও তালেব। তাদের সকলের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রাজ্জাক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ধলেশ্বরীতে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে বিপরীতগামী মাটিকাটার ট্রলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে মাটিকাটার ট্রলারটি ডুবে যায়। এতে ১৫-২০ জন শ্রমিক ছিল। তাদের মধ্যে সকলেই সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৬ জন নিখোঁজ রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দীনমনি সরমা জানান, ঢাকা থেকে ডুবুরি দল আসছে। উদ্ধার কার্য্যক্রম শুরু হয়েছে।