ঢাকাWednesday , 24 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে বিমান বিধ্বস্ত: ২৩ আরোহীর সবাই নিহত!

Link Copied!

Nepalআন্তর্জাতিক ডেস্ক : নেপালে বুধবার সকালে নিখোঁজ হওয়া বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তার বলছেন, দুই ইঞ্জিনের ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে এটি কীভাবে বিধ্বস্ত হয়েছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তারা আরো আশঙ্কা করছেন, ২৩ আরোহীর কেউই আর বেঁচে নেই। পোখরা থেকে উড্ডয়নের মাত্র আট মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
তারা এয়ার কোম্পানির ওই বিমানটিতে ২০ যাত্রী ও তিন ক্রুসহ মোট ২৩ জন আরোহী ছিল। যাত্রীদের মধ্যে একজন চীনা ও একজন কুয়েতি নাগরিক ছিল। এছাড়া দুই শিশুও ছিল বলেও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত আরোহীদের কারোই পরিচয় পাওয়া যায়নি। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জয় গৌতম বলেছেন, বুধবার মিয়াগদি জেলার ডানা গ্রামের কাছে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
বুধবার সকালে পোখরা থেকে জোমসোমের উদ্দেশে ছেড়ে যাওয়ার মাত্র আট মিনিট পরেই বিমানটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরপরই বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা চালাতে থাকে অনুসন্ধানকারী দল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সে প্রচেষ্টায় ব্যাঘাত ঘটেছিল বলে এএফপি জানিয়েছে।