ঢাকাMonday , 22 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহমুদুর রহমানের রিমান্ডে বিচারকের অস্বীকৃতি

Link Copied!

MAHMUDUR-RAHMANনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানার বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডের আবেদনে অস্বীকৃতি জানিয়েছেন বিচারক।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারূফ হোসেন সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই আবেদন নাকচ করে দেন। অবশ্য একইসঙ্গে তিনি তার জামিনের আবেদনও নামঞ্জুর করেন।

গত ১৫ ফেব্রুয়ারি শাহবাগ থানার এসআই হারুন অর রশিদ ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামি ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।

রিমান্ড আবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ১১১ নম্বর কক্ষের ছাত্র কামাল হোসেন ২০১৩ সালের জানুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের ওই সময়ের সভাপতি আবদুল কাদের জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ৪৪ জনকে আসামি করা হয়। এছাড়া এ মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোকাররম হোসেন ভবনের বিপরীত দিকের রাস্তায় আসামিদের ছোড়া হাতবোমায় বাদিসহ কয়েকজন আহত হন।

২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেপ্তার হওয়ার পর থেকেই জেলহাজতে আছেন। সর্বশেষ ৮ টি মামলায় তার জামিন হলেও নতুন এই মামলাটিতে গ্রেপ্তার দেখানোয় তার বের হওয়ার পথ রুদ্ধ হয়ে গেলো।

উল্লেখ্য, প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে মাহমুদুর রহমানের জামিন বহাল রাখলে নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।